পটাশপুরে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতীরা - The News Lion

পটাশপুরে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতীরা




দি নিউজ লায়ন ;  বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর। আগুন লাগানো হল তৃণমূল পার্টি অফিসে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরাও।এছাড়াও সংঘর্ষে দুই পক্ষের চার পাঁচ জন জখম বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। বুধবার শুভেন্দু অধিকারীর অনুগামী পটাশপুর-২ ব্লক তৃণমূলের সহ সভাপতি তথা আড়গোয়াল পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি অপরেশ সাঁতরা দল ত্যাগ করেন। তারপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার দুপুর থেকে রণক্ষেত্রের আকার নেয় আড়গোয়ালের সাতসিমলি এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পটাশপুর দু'নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন দুপুরে  দুষ্কৃতীরা  এসে  পার্টি অফিস ভাঙচুর করে। পার্টি অফিসের ভেতরে থাকা বাইক,টিভি ,ফ্যান বিভিন্ন আসবাবপত্র আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ব্যাপক বোমাবাজি ও করা হয়। এলাকা জুড়ে চলছে ব্যাপক তাণ্ডব ও বোমাবাজি। 


স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করা হয়েছে। এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েক জন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.